আজ রবিবার | ০১ মার্চ ২০২৬

 শিরোনাম
বালাগঞ্জে মোবাইল চুরিকে কেন্দ্র করে সংঘর্ষে এক যুবক নিহত ইরান-ইসরাইল যুদ্ধ: বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত বিয়ানীবাজারে অবৈধ টপ সয়েল কাটায় ৫ দিনে ৫ লাখ টাকা জরিমানা সিলেটে ট্রাপ চাপায় পুলিশ কর্মকর্তা নিহত শনিবার সিলেটের যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না রমজানে মুমিনের গুরুত্বপূর্ণ আমল কুলাউড়ায় বাবাকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত ছেলে গ্রেফতার সিলেটে বিভিন্ন স্থানে ছিনতাই ও জুয়া খেলার অভিযোগে আটক ৬ বিয়ানীবাজারে এমরান চৌধুরী এমপির সাথে কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে জোরে বল করাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা

বিয়ানীবাজারে অবৈধ টপ সয়েল কাটায় ৫ দিনে ৫ লাখ টাকা জরিমানা

বিয়ানীবাজারে অবৈধ টপ সয়েল কাটায় ৫ দিনে ৫ লাখ টাকা জরিমানা

বিয়ানীবাজার উপজেলায় অবৈধভাবে জমির টপ সয়েল কাটার বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে উপজেলা প্রশাসন। গত পাঁচ দিনে উপজেলার চারখাই, শেওলা, আলীনগর, মুড়িয়া ও কুড়ারবাজার ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোট ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে বিয়ানীবাজার থানা ও চারখাই পুলিশ ফাঁড়ি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় এবং বিভিন্ন স্পটে চলমান মাটি কাটা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, কৃষিজমির উর্বরতা রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

 

 

এসময় তিনি অবৈধভাবে টপ সয়েল কাটা থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

প্রশাসনের এই তৎপরতায় স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং পরিবেশ সুরক্ষায় নিয়মিত নজরদারি জোরদারের দাবি উঠেছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)