আজ সোমবার | ২০ এপ্রিল ২০২৬

 শিরোনাম
সিলেটে হামের টিকা পাবে ১৩ লাখ ৫১ হাজার শিশু, শুরু হচ্ছে কাল বাড়ল ১২ কেজি এলপিজির দামও ভূমধ্যসাগরে বাংলাদেশীসহ ১৭ অভিবাসীর নিথর দেহ উদ্ধার লিটারে ১৫ থেকে ২০ টাকা বাড়লো জ্বালানি তেলের দাম বড়লেখায় ডায়াগনস্টিক সেন্টারে অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, যা জানা গেল বিয়ানীবাজারে বিদ্যুৎ ভোগান্তি চরমে, প্রতিদিন শহরে ১২গ্রামে ১৫ ঘন্টা লোডশেডিং সিলেটসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, শিলাবৃষ্টির সম্ভাবনা বিয়ানীবাজার থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে ১শ’ ব্যারেল পেট্রোল-অকটেন! জৈন্তাপুরে মাদকদ্রব্য কেনা-বেঁচার সময় কামাল আটক জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৪৮

সিলেটের বিশ্বনাথে না রীর ক ঙ্কা ল উ দ্ধা র

সিলেটের বিশ্বনাথে না রীর ক ঙ্কা ল উ দ্ধা র

ছবিঃ প্রতিকী


সিলেটের বিশ্বনাথ উপজেলায় একটি ঝোপ থেকে এক নারীর মাথার খুলি ও কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

Geographic Reference

 

সোমবার (২ মার্চ) রাতে বিশ্বনাথ বাইপাস সড়কের একটি বাসার সীমানার বাইরে ঝোপের ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
 

জানা গেছে, বাইপাস সড়কের পাশের একটি বাড়ির বাউন্ডারির বাইরে জমির ঝোপে পড়ে থাকতে একটি মাথার খুলি ও কঙ্কাল দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে থানায় নিয়ে আসে। কঙ্কালের পাশে নারীর চুল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন প্রাপ্তবয়স্ক নারীর কঙ্কাল এবং বেশ পুরোনো।

 

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে ইউএনও ও পুলিশসহ ঘটনাস্থলে যাই। কঙ্কালটি দেখে প্রাথমিকভাবে পুরোনো বলে মনে হয়েছে। চুলের উপস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, এটি একজন প্রাপ্তবয়স্ক নারীর।’

ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, ‘স্থানীয়দের তথ্যের ভিত্তিতে একটি ঝোপ থেকে পুরোনো কঙ্কাল উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

 

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই কঙ্কালটির পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম রুবি, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফুর রহমান এবং বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)