বিয়ানীবাজারে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুকের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলীর সার্বিক সহযোগিতায় এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ কামাল উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামাল উদ্দিন বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আছাব আলী।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.