আজ রবিবার | ২২ মার্চ ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন কুলাউড়ায় জমি বিরোধে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম বিয়ানীবাজারে ইয়াবা, মদসহ ৩ জন ও সাজা পরোয়ানার অপর আরেকজন গ্রেফতার বিয়ানীবাজারে ৫ ওয়াক্ত জামাতে নামাজ আদায় তসবিহ সহ পুরস্কৃত শিশু- কিশোর ৭ জন মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে মাদকসহ ৪ জন গ্রে ফ তা র

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে মাদকসহ ৪ জন গ্রে ফ তা র

ছবিঃ সংগৃহীত


বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে নারী মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার তাদের যথাযথ আদালতে প্রেরণ করা হয়।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক জানান, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের তত্ত্বাবধানে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায় ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলীর সার্বিক সহযোগিতায় পৌর এলাকার শ্রীধরা গ্রাম থেকে ফয়সল আহমদ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তি রিয়াজ উদ্দিনের ছেলে।

 

 

এদিকে লাউতা ইউনিয়নের টিকরপাড়া এলাকা থেকে ৭০ পুরিয়া গাঁজাসহ রাজনা বেগম (৪৫) কে গ্রেফতার করা হয়েছে। মোল্লাপুর ইউনিয়নের লামা নিদনপুর গ্রামে পৃথক আরেক অভিযানে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধারসহ কবির আহমদ (৪৫) নামে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। তিনি মৃত তছির আলীর ছেলে।

থানা পুলিশের পৃথক অপর অভিযানে মোঃ আবুল হোসেন ভূইয়া (৪৫) নামে একজনকে পুলিশ আইনের ৩৪ ধারা মোতাবেক গ্রেফতার করা হয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)