আজ শুক্রবার | ২০ মার্চ ২০২৬

বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার

বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত


বিয়ানীবাজার থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান চলছে। গত ৩ মাস থেকে নিয়মিত বিরতিতে চলা এই অভিযানে জনমনে কিছুটা স্বস্থি ফিরে আসছে। এতে বিপুল পরিমান মাদকসহ ব্যবসায়ীরা গ্রেফতার হচ্ছেন।

 

গত বৃহস্পতিবার রাতেও পরিচালিত অভিযানে ১ কেজি গাঁজাসহ একজন এবং পৃথক আরোও ২শ’ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

বিয়ানীবাজার থানা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেকের তত্ত্বাবধানে ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলীর সহযোগিতায় এসআই রফিকুল ইসলাম, এসআই গোপেশ চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় বৈরাগীবাজার এলাকা থেকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধারসহ জকিগঞ্জ উপজেলার লামারগ্রামের ওয়াজেদ আলীর ছেলে নাহিম আহমদ ওরফে কালা মিয়া ও গোলাপগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের খলকু মিয়ার ছেলে জাকির আহমদকে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে শেওলার দিঘলবাক এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ দিঘলবাকের আব্দুল খালিকের ছেলে শরফ উদ্দিন সফিককে গ্রেফতার করে পুলিশ।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু পরবর্তী যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)