আজ সোমবার | ২৩ মার্চ ২০২৬

 শিরোনাম
ঈদ পরবর্তী পর্যটকে মুখর সিলেট যে কারণে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সিলেটসহ দেশের সব পেট্রোল পাম্প জৈন্তাপুর সীমান্তে চার শিশুসহ ১৮ বাংলাদেশি আটক সিলেট সহ সারা দেশে আগামী ৫ দিনের আবহাওয়া নিয়ে যে বার্ত দিচ্ছে অধিদপ্তর গোয়াইনঘাট সীমান্তে দুই তরুণীসহ পাচারকারী আটক সিলেটে ঈদের নামাজের ৩ সহস্রাধিক জামাত, মোনাজাতে দেশ-জাতির কল্যাণ কামনা পবিত্র ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে “ঈদ মোবারক”, শনিবার ঈদ বৈরাগীবাজারে ২শ’ গ্রাম গাঁজাসহ বিয়ানীবাজারে ৩ জন গ্রেপ্তার মৌলভীবাজারে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন শতাধিক নারী-পুরুষ জুমাতুল বিদা কী? এদিন কী আমল করবেন

যে কারণে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সিলেটসহ দেশের সব পেট্রোল পাম্প

যে কারণে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সিলেটসহ দেশের সব পেট্রোল পাম্প

জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে যেকোনো সময় সিলেটসহ দেশের সব পেট্রল পাম্প বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। 


রোববার রাতে গণমাধ্যমে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি করে সংগঠনটি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ। কারণ কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন ক্রেতারা।

 

এতে বলা হয়, একইসঙ্গে দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালনের অভ্যাস না থাকায় শারীরিক ও মানসিকভাবে চাপে পড়ছেন পাম্পে কর্মরতরা। 

 

সবমিলিয়ে পর্যাপ্ত তেল সরবরাহ না পাওয়ার কারণে যেকোনো সময় সারা দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে। 

 

 

এছাড়া জ্বালানি বিপণন ব্যবস্থায় নিরাপত্তার বিষয়টি সরকার ও জেলা প্রশাসন উপেক্ষা করছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রশাসনের নির্দেশনা মেনে তেল বিক্রি করছে পাম্পগুলো, কিন্তু অনেকে দৈনিক একাধিকবার তেল নিতে আসছেন।

 

অ্যাসোসিয়েশনের দাবি, ডিপো থেকে তেল পরিবহনের সময়ও নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সড়কে ট্যাংকারগুলো লুট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)