সিলেট নগরী থেকে দুই চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। ওই দুই চাঁদাবাজার সিলেট নগরীর বন্দরবাজারস্থ পেপার পয়েন্ট ও আশপাশ এলাকার হকারদের কাছ থেকে চাঁদা আদায় করত বলে পুলিশ দাবি করেছে।
শনিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে বন্দরবাজার ফাঁড়ির এসআই মো. সোলায়মান মিয়ার নেতৃত্বে তাদেরকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া করে দুইজনকে আটক করা গেলেও আরও ২-৩ জন পালিয়ে যায়।
আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার চেঙ্গাটি গ্রামের মৃত শেখ আবদুস সোবহানের ছেলে ইউসুফ মিয়া (৩৬) ও একই জেলার ভৈরব থানার সাদেকপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে আবদুল ছাত্তার (৩৭)।
এর মধ্যে ইউসুফ মিয়া সিলেট নগরীর ছড়ারপাড় ও আবদুল ছাত্তার তালতলায় ভাড়া থাকতো।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার এডিসি মো. মনজুরুল আলম জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে প্রশাসনের নাম ভাঙিয়ে সিলেট নগরীর হকারদের কাছ থেকে চাঁদা আদায় করতো। তারা হকারদের কাছ থেকে প্রতিদিন ২০০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.