আজ বুধবার | ০১ এপ্রিল ২০২৬

 শিরোনাম
কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে তিন ভাইর মৃত্যু শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম রিমান্ডে জানালেন সাবেক ডিজিএফআই প্রধান দখল-দূষণে বিলুপ্তির পথে স্রোতস্বিনী লোলা খাল, উদ্ধার ও খননের দাবি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ও ৩ দিন শ্রেণিকক্ষে ক্লাস দাম বাড়ছে না আগের মতোই থাকছে জ্বালানি তেলের দাম এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা নিউইয়র্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গোলাপগঞ্জের তরুণী নিশাত জান্নাত নিহত সিলেটে ছিনতাইকারী সন্দেহে গ্রেপ্তার ২ ১০ দিন ধরে নিখোঁজ জকিগঞ্জের মাহদীর, সন্ধান চান পরিবার শ্রীমঙ্গলে নিখোঁজের দুই দিন পর শিশু জোনায়েদের মৃতদেহ উদ্ধার

কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে তিন ভাইর মৃত্যু

কুলাউড়ায় খেলতে গিয়ে পানিতে ডুবে তিন ভাইর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া ক্ষেতের জমিতে খেলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশু মারা গেছে।

 

বুধবার দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মধ্যে ফুটিকগুলি গ্রামে এ ঘটানা ঘটে। নিহত শিশুদের দুজন মাদ্রাসা ও একজন স্কুলের শিক্ষার্থী। তারা সবাই একই পরিবারের, সম্পর্কে চাচাতো ভাই বলে জানা গেছে।

 

স্থানীয় বাসিন্দা জুনেদ আহমদ জুনুর জানান, বুধবার সকালে কালবৈশাখী ঝড় বৃষ্টি হলে স্থানীম ক্ষেতের জমি পানিতে টুইটুম্বর হয়ে যায়। ঝড়বৃষ্টি শেষে ওইদিন দুপুর দেড়টার টার দিকে কর্মধা ইউনিয়নের মধ্যে ফটিকগুলি গ্রামের শিপার আহমদের ছেলে জিসান আহমেদ (১২), আশিক আলীর ছেলে ইমাদ আহমেদ (৯) এবং শাহেব আলীর ছেলে লাবিব আহমেদ (৭) বাড়ির পাশে কৃষি জমির পানিতে খেলতে নামে।

 

তিনি জানান, খেলতে খেলতে সদ্য মাটি কেটে নিছু করা একটি জমিতে তারা নেমে পড়লে তিন শিশু শিক্ষার্থী পানিতে ডুবে যায়। এসময় এক পথচারী ঘটানাটি দেখতে পেয়ে চিৎকার করলে শিশুদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে চিকিৎসকের কাছে নিয়ে যান। এসময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ময়নাতদন্তের জন্য বাড়ি থেকে লাশ গুলো উদ্ধার করে থানায় আনা হচ্ছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)