আজ রবিবার | ১৭ মে ২০২৬

 শিরোনাম
মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, সিলেটে ভোক্তা অধিদপ্তরের ফার্মেসি সিলগালা সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় দম্পতি আটক বিয়ানীবাজারে বন্ধুর ছুরির আঘাতে কিশোর সিয়াম খুন বড়লেখা সীমান্তে বিশেষ অভিযান, জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার জিলহজের প্রথম দশক, পুণ্য অর্জনের মহিমান্বিত সময় কুলাউড়ায় মনু নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর ঈদুল আজহায় ছুটি ৭ দিন, প্রজ্ঞাপন জারি এবার ঢাকায় মেয়র প্রার্থী হচ্ছেন বিয়ানীবাজারের সেলিম উদ্দিন বড়লেখায় ১২ বছরের শিশুকে বলাৎকার, মুদি দোকানদার আটক

বাড়ির পাশে ট্রেনে কাটা পড়ে যমজ ভাই নিহত

বাড়ির পাশে ট্রেনে কাটা পড়ে যমজ ভাই নিহত

ফরিদপুরের মধুখালীতে রাজবাড়ী থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনে কাটা পড়ে তায়েব শেখ (৪) ও আহমেদ শেখ (৪) নামে যমজ ভাই নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ২টার দিকে মধুখালীর নওয়াপাড়া ইউনিয়নের ভূষনা-লক্ষণদিয়া রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাই ওই এলাকার ব্যবসায়ী ও লক্ষণদিয়া গ্রামের বাসিন্দা আকাশ শেখের ছেলে। এই যমজ সন্তান ছাড়াও আকাশ শেখের আরও একটি কন্যাসন্তান রয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি লোকাল ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে। লোকাল ট্রেনটি মধুখালী স্টেশন পার হয়ে যাওয়ার কিছু দূর পরেই লক্ষণদিয়া গ্রামের এই রেলগেটটির অবস্থান।

স্থানীয় ইউপি সদস্য মো. আকিদুল ইসলাম বলেন, ওই দুই শিশু বাড়ির পাশের দোকানে খাবার জিনিস কিনতে যাচ্ছিল। এ সময় রেলগেট পার হওয়ার জন্য রেললাইনের ওপর চলে আসে। এতে করে ওই দুই শিশু ট্রেনে কাটা পড়ে।

 

তিনি বলেন, ওই রেলগেটে তার জানা মতে কোনো গেটম্যান নেই। মানুষজন নিজেরা সতর্ক হয়ে চলাচল করে থাকে। তবে শিশুরা সতর্কতার কতটুকুই বা বুঝে?

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনা শুনে আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংগৃহীত 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)