প্রতীকী ছবি
সিলেটের কিনব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) ভোরে লাশটি উদ্ধার করে দক্ষিণ সুরমা থানাপুলিশ।
জানা যায়, কিনব্রিজের দক্ষিণ প্রান্তের নিচে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে প্রত্যক্ষদর্শীরা দক্ষিণ সুরমা থানায় সংবাদ দিলে তারা এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। লাশটি মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ সুরমা থানাপুলিশ।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.