আজ মঙ্গলবার | ০৭ এপ্রিল ২০২৬

 শিরোনাম
বিসিবি বুলবুলের নেতৃত্বাধিন বো/র্ড ভে ঙে তামিমের নেতৃত্বে এডহক ক মি টি সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলা: নিজেদের নির্দোষ দাবি আরিফ-গউছ-বাবরের সিলেট সীমান্তে নারী ও শিশুসহ ৯ জনকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট, সিটি নির্বাচন কবে? বিয়ানীবাজারে প্রবাসীদের জায়গা দখল নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ সিলেট ওসমানীত হাম আক্রান্ত এক শিশুর মৃত্যু সিলেটে ৬০ কিলোমিটার বেগে বজ্র বৃষ্টির আভাস দেশের চাহিদার ৫০ শতাংশ পেট্রোলই উৎপাদন হয় সিলেটে, অকটেন হয় ২৫ শতাংশ ব্যবসায়ীদের দাবির মুখে দোকানপাট খোলা রাখার সময় বাড়ল হামের ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭ জন হাসপাতালে

সিলেট সীমান্তে নারী ও শিশুসহ ৯ জনকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

সিলেট সীমান্তে নারী ও শিশুসহ ৯ জনকে বিজিবির কাছে হস্তান্তর করল বিএসএফ

সিলেটে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

 

সোমবার (৬ এপ্রিল) সকালে আটকদের আদলতে পাঠানো হয়েছে। এর আগে রোববার দুপুরে হস্তান্তর পক্রিয়া শেষে বিকেলে তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করে বিজিবি।

 

আটকরা হলেন— বাগেরহাট জেলার কালিকা বাড়ি গ্রামের রফিক গাজির ছেলে হাসান গাজি তার স্ত্রী আয়শা খাতুন, ছোট বাদুরা গ্রামের শুকুর আলী, বেলাল হোসেনের স্ত্রী হাসিনা আক্তার, কিশোরগঞ্জ জেলার ভেইয়ার কোন গ্রামের আল ইসলামের মেয়ে রোজিনা আক্তার, মুন্সিগঞ্জ জেলার ভগ্যকুল গ্রামের সানা রাজবংশীর মেয়ে পারুল রাজবংশী, সিলেটের জৈন্তাপুর থানার ডিবির হাওর গ্রামের রহিম মিয়ার ছেলে নাহিদ আহমেদ নাঈম, আরব আলীর ছেলে হেলাল আহমেদ এবং শিশু আবীর গাজি (১৫ মাস)।

 

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল রাত ২টার দিকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে বিএসএফ (৪ ব্যাটালিয়ন) মুক্তারপুর ক্যাম্পের টহলদল। পরেরদিন ৫ এপ্রিল দুপুরে তামাবিল সীমান্ত ১২৭৫ নম্বর পিলার এলাকায় ভারতীয় ৪ সীমান্তরক্ষী বাহিনী মুক্তারপুর ক্যাম্পের বিএসএফ ও বিজিবি তামাবিল ক্যাম্পের সদস্যদের উপস্থিতিতে পতাকা বৈঠক হয়।

 

বৈঠক শেষে ৪ জন নারী, ৪ পুরুষ ও এক শিশুকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিকেলে তাদের গোয়াইনঘাট থানায় সোপর্দ করে বিজিবি। এ ঘটনায় তামাবিল বিওপি ক্যাম্পের হাবিলদার হুমায়ন কবীর বাদী হয়ে গোয়াইনঘাট থানায় পার্সপোর্ট আইনে একটি মামলা করেন।

 

গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) কবীর হোসেন বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফ নারী ও শিশুসহ ৯ জনকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার বিকেলে বিজিবি তাদের থানায় সোপর্দ করে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার সকালে আদলতে পাঠানো হয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)