আজ রবিবার | ১২ এপ্রিল ২০২৬

বিয়ানীবাজারে ১০ বছরের সাজা প্রাপ্ত ডাকাত রহিম গ্রেফতার

বিয়ানীবাজারে ১০ বছরের সাজা প্রাপ্ত ডাকাত রহিম গ্রেফতার

ছবিঃ সংগৃহীত


বিয়ানীবাজার থানা পুলিশের এক বিশেষ অভিযানে ডাকাতি মামলার ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

 

​বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় থানা পুলিশের একাধিক আভিযানিক টিম শুক্রবার দিবাগত রাতে বিয়ানীবাজার থানাধীন লাউতা ইউনিয়নের দক্ষিণ টিকরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

 

​অভিযানকালে ডাকাতি মামলার জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি আব্দুর রহিম ওরফে রহিমকে গ্রেফতার করা হয়। তিনি দক্ষিণ টিকরপাড়া এলাকার মুহিব উল্লাহর ছেলে।

 

​বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)