আজ সোমবার | ১৩ এপ্রিল ২০২৬

সিলেটে ‘চিহ্নিত ছিনতাইকারী’ হৃদয় গ্রেপ্তার

সিলেটে ‘চিহ্নিত ছিনতাইকারী’ হৃদয় গ্রেপ্তার

সিলেট নগরের মাছিরমপুর এলাকা থেকে হৃদয় মিয়া ওরফে পিচ্চি হৃদয় (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। হৃদয় চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে পুলিশ।

 

রোববার মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার জেলরোড এলাকায় হামলা চালিয়ে একজন আহত হওয়ার খবর পায় পুলিশ। এরাপর ওই এলাকার সিসিটিভি ফুটেজের সহায়তায় হামলাকারীর অবস্থান শনাক্ত করে মাছিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে চুরি, ডাকাতি, মারামারিসহ বিভিন্ন মামলার আসামি হৃদয় মিয়া ওরফে পিচ্চি হৃদয় (২১) কে আটক করা হয়।

 

পুলিশ আরও জানায়, রোববার দুপুরে হৃদয় মিয়া জেল রোড এলাকায় আমিন (৩৫) নামের এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির জেরে তাকে ধারালো ব্লেড দিয়ে গালে আঘাত করে জখম করে পালিয়ে যান। আটকের পর জিজ্ঞাসাবাদে আসামী সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি।

 

এরপর হৃদয় মিয়াকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪ ধারায় গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)