আজ শুক্রবার | ১৭ এপ্রিল ২০২৬

 শিরোনাম
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু স্পেনে বৈধতা পাচ্ছেন ৫ লাখ অভিবাসী, সুখবরের অপেক্ষায় বাংলাদেশিরা শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা নিহত , আশঙ্কাজনক বড় ভাই শিক্ষায় প্রবাসীদের অর্থ বিনিয়োগের আহ্বানঃ সিলেটে শিক্ষামন্ত্রী কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে মৌলভীবাজারের ডলি এমপি নির্বাচিত বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও সরকারি কলেজের উদ্যোগে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ বরণ পুলিশের নাম ভাঙিয়ে প্রতারণা, গোলাপগঞ্জের যুবক আটক ফের চালু হচ্ছে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে বিমানের ফ্লাইট সিলেটে আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে: বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী আরিফুল নববর্ষ উদযাপনে প্রস্তুত সিলেট: নগরজুড়ে বৈশাখী আয়োজনের ব্যস্ততা

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে। এছাড়া গেল ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন অর্ধশত শিশু।

 

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুই শিশু হচ্ছে- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আবদুল্লাহ (১০ মাস) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গরের হুজাইফ (১০ মাস)। এর আগে হামের উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিন শিশুর মৃত্যু হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে আরও ৫২ জন শিশু ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১৭ জন ভর্তি হয়েছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

 

এছাড়া মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ জন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং একজন করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

 

বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ৯৯ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৯ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন, ৩ জন করে ভর্তি আছেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জন ভর্তি আছে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

 

আর একজন করে চিকিৎসাধীন আছেন মাউন্ট এডোরা হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল ও বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)