আজ শনিবার | ১৮ এপ্রিল ২০২৬

জৈন্তাপুরে মাদকদ্রব্য কেনা-বেঁচার সময় কামাল আটক

জৈন্তাপুরে মাদকদ্রব্য কেনা-বেঁচার সময় কামাল আটক

ছবিঃ সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর থানার ফতেহপুর ইউনিয়নের শিকার খাঁ গ্রাম। এই গ্রামের কামালের বাড়িতে থেকে মাদকদ্রব্য কেনা-বেঁচার সময় কামাল উদ্দিনকে আটক করা হয়েছে।
 

শুক্রবার (১৭ এপ্রিল) বিষযটি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, শুক্রবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়।

 

কামাল শিকার খাঁ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

 

জানা গেছে, কামালের বাড়িতে একদল লোক মাদকদ্রব্য বেঁচা-কেনার জন্য জড়ো হয়েছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব তাৎক্ষনিক অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে কারবারীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে কামালকে ধরতে সক্ষম হন র‌্যাব সদস্যরা।

 

এসময় তার হেফাজত থেকে ২৭ বোতল বিদেশী মদ ও ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ কামালকে জৈন্তাপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)