আজ সোমবার | ২০ এপ্রিল ২০২৬

 শিরোনাম
নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত করেছে বিএনপি, কারা পেলেন মনোনয়ন জৈন্তাপুরে মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেপ্তার সিলেটে হামের টিকা পাবে ১৩ লাখ ৫১ হাজার শিশু, শুরু হচ্ছে কাল বাড়ল ১২ কেজি এলপিজির দামও ভূমধ্যসাগরে বাংলাদেশীসহ ১৭ অভিবাসীর নিথর দেহ উদ্ধার লিটারে ১৫ থেকে ২০ টাকা বাড়লো জ্বালানি তেলের দাম বড়লেখায় ডায়াগনস্টিক সেন্টারে অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, যা জানা গেল বিয়ানীবাজারে বিদ্যুৎ ভোগান্তি চরমে, প্রতিদিন শহরে ১২গ্রামে ১৫ ঘন্টা লোডশেডিং সিলেটসহ ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, শিলাবৃষ্টির সম্ভাবনা বিয়ানীবাজার থেকে প্রতিদিন উৎপাদিত হচ্ছে ১শ’ ব্যারেল পেট্রোল-অকটেন!

জৈন্তাপুরে মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেপ্তার

জৈন্তাপুরে মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেপ্তার

সিলেটের জৈন্তাপুর থেকে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শামীম আহমদ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করে পুলিশ। পরে সিএনজি অটোরিকশা থেকে প্লাস্টিকের বস্তায় রাথা ৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব। 

 

গ্রেফতারকৃত শামীম জৈন্তাপুর থানাধীন হাউদপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। রবিবার (১৯ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর থানাধীন ফতেহপুর ইউনিয়নের উপ শ্যামপুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে একজন পালিয়ে গেলেও শামীমকে ধরতে সক্ষম হয় র‌্যাব। 

 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত শামীমকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত শামীম এবং পলাতক ব্যক্তি পরস্পর যোগসাজসে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের হেফাজতে রেখেছিল। পলাতক মাদক ব্যবসায়ীকে ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলে র‌্যাব জানায়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)