আজ মঙ্গলবার | ২১ এপ্রিল ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে কঠোর নজরদারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় মৌলভীবাজারের যুবক নিহত সিলেটের আরও ৯টি কূপ থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ সিলেট বিভাগের ২২৫ কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা বড়লেখা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়াইফাই কর্মীর মর্মান্তিক মৃত্যু বড়লেখায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২৪ হাজার ৫৯৬ শিশুকে টিকা প্রদান গোলাপগঞ্জে ট্রাক উল্টে খাদে, ইটের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত করেছে বিএনপি, কারা পেলেন মনোনয়ন জৈন্তাপুরে মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেপ্তার সিলেটে হামের টিকা পাবে ১৩ লাখ ৫১ হাজার শিশু, শুরু হচ্ছে কাল

বিয়ানীবাজারে কঠোর নজরদারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

বিয়ানীবাজারে কঠোর নজরদারিতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু

ছবিঃ প্রতীকী


সারাদেশের ন্যায় বিয়ানীবাজার উপজেলায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় উপজেলার মোট ২ হাজার ৮ শত ৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রথমদিনের পরীক্ষায় অনুপস্থিত ২২ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থী ছিল ২৮৯৫ জন। 

 

​পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে এবার বিয়ানীবাজারে নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রথমবারের মতো উপজেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রকে শতভাগ সিসি ক্যামেরা নজরদারির আওতায় আনা হয়েছে।

 

পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার প্রতিটি কেন্দ্রে অত্যন্ত সুস্থ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিতির হার ও পরিবেশ সন্তোষজনক বলেও কর্মকর্তারা উল্লেখ করেন। কোনো ধরণের বিশৃঙ্খলা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেেন সংশ্লিষ্টরা। 

 

পরীক্ষার প্রথম দিন শেষে কেন্দ্র থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল তৃপ্তির হাসি। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিতে পেরে খুশি তারা।

 

এছাড়া কেন্দ্রের শৃঙ্খলা রক্ষা ও বহিরাগতদের প্রবেশাধিকার বন্ধে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে ইতোমধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)