আজ সোমবার | ২০ এপ্রিল ২০২৬

 শিরোনাম
বড়লেখায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের উদ্বোধন, লক্ষ্যমাত্রা ২৪ হাজার ৫৯৬ শিশুকে টিকা প্রদান গোলাপগঞ্জে ট্রাক উল্টে খাদে, ইটের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত করেছে বিএনপি, কারা পেলেন মনোনয়ন জৈন্তাপুরে মাদক ব‍্যবসায়ী শামীম গ্রেপ্তার সিলেটে হামের টিকা পাবে ১৩ লাখ ৫১ হাজার শিশু, শুরু হচ্ছে কাল বাড়ল ১২ কেজি এলপিজির দামও ভূমধ্যসাগরে বাংলাদেশীসহ ১৭ অভিবাসীর নিথর দেহ উদ্ধার লিটারে ১৫ থেকে ২০ টাকা বাড়লো জ্বালানি তেলের দাম বড়লেখায় ডায়াগনস্টিক সেন্টারে অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, যা জানা গেল বিয়ানীবাজারে বিদ্যুৎ ভোগান্তি চরমে, প্রতিদিন শহরে ১২গ্রামে ১৫ ঘন্টা লোডশেডিং

গোলাপগঞ্জে ট্রাক উল্টে খাদে, ইটের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

গোলাপগঞ্জে ট্রাক উল্টে খাদে, ইটের নিচে চাপা পড়ে শ্রমিক নিহত

সিলেটের গোলাপগঞ্জে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ইট চাপায় সাকির আহমদ নামে এক শ্রমিক মারা গেছেন।

 

গতকাল রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের কায়স্থগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সাকির আহমদ ফুলবাড়ি ইউনিয়নের এওলাটিকর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানা যায়, রোববার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের কায়স্থগ্রাম নামক স্থানে পাশে খাদে পড়ে যায়৷ এসময় ট্রাকটি ইট ভর্তি ছিলো। ট্রাকের উপরে ছিলেন নিহত সাকির আহমদ। দুর্ঘটনার সময় ইটের চাপায় সাকির আহমদ ও গাড়ির চালক গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে প্রেরণ করলে পথিমধ্যে মারা যান সাকির আহমদ। 

 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)