আজ রবিবার | ২৬ এপ্রিল ২০২৬

 শিরোনাম
ইটালী যাত্রা ইস্যু: বিয়ানীবাজারে দেলওয়ার-পাওনাদার পাল্টাপাল্টি মামলা বড়লেখায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু সিলেটের বিশ্বনাথে খোঁজের ৫ দিন পর জঙ্গল থেকে তরুণীর মরদেহ উদ্ধার বড়লেখায় দুই বোনকে ধ র্ষ ণ চেষ্টার অভিযোগ, মূল আসামি অধরা সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু সিলেটে হোটেল থেকে নারী-পুরুষ গ্রেফতার সিলেটে টানা ৯৬ ঘণ্টা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস সিলেটে লোডশেডিং বৃদ্ধি নিয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদীর বড়লেখায় বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে এসএসসি পরিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা শান্তর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল টাইগাররা

বড়লেখায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

বড়লেখায় পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

ছবিঃ প্রতীকী


মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পূর্ব শংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের দুবাইপ্রবাসী আব্দুল গফুরের মেয়ে।


স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে মরিয়ম বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তার সঙ্গে থাকা অন্য শিশুরা দ্রুত বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত পুকুরে নেমে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে মরিয়ম মারা যায়। শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার দুপুরে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)