ছবিঃ সংগৃহীত
প্রতিবেদকঃ রেজা চৌধুরী, বিয়ানীবাজারে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার। মঙ্গলবার বিকেলে তিনি উপজেলার সারপার হাফিজিয়া দাখিল মাদরাসা ও পূর্ব মুড়িয়া আলিম মাদরাসা সরেজমিনে পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ভবনগুলো দ্রুত মেরামতের আশ্বাস প্রদান করেন।
সম্প্রতি আঘাত হানা কালবৈশাখী ঝড়ে উপজেলার বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির চিত্র সরজমিনে পর্যবেক্ষণ করতে গিয়ে ইউএনও উম্মে হাবিবা মজুমদার প্রতিষ্ঠানগুলোর বর্তমান পরিস্থিতি সম্পর্কে মাদরাসা কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত শোনেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিরন মাহমুদ, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন, সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মাছুম আহমদ, পূর্ব মুড়িয়া আলিম মাদরাসার সহ-সুপার মাওলানা সালেহ আহমদ, বিয়ানীবাজার প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী, উপজেলা প্রকল্প কার্যালয়ের সহকারী আব্দুর রাজ্জাক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীরা।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.