ছবিঃ সংগৃহীত
মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উপলক্ষে চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার দুপুরে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়| সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক।
মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল মালেকের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিতি ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ওয়াছিক উদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা মিছবাহ উদ্দিন, মাদ্রাসার গভর্নিং বডির দাতা সদস্য ও বড়লেখা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, অভিভাবক সদস্য ও ইউপি সদস্য এমরানুল হক বাবু, ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা বাকী বিল্লাহ, রাজনৈতিক ব্যক্তিত্ব মিছবাউল হক মিনু, অভিভাবক সদস্য আকবর হোসেন, শিক্ষক হাফিজ সফর উদ্দিন, আজির উদ্দিন সুনু, খছরুজ্জামান ও নজরুল ইসলাম প্রমুখ|
আলোচনা সভায় আইনগত সহায়তা কার্যক্রমের গুরুত্ব, সুবিধা এবং সাধারণ মানুষের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রদত্ত আইনি সহায়তা পাওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়| বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.