আজ রবিবার | ০৩ মে ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে সরকারি কলেজে ১২ কোটি টাকা বরাদ্দ, পুনঃনির্মাণ কাজ শুরু বড়লেখায় ৫ হাজার ৭৬০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ একজন গ্রেপ্তার বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, ঘাতক আটক গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ ছুনু মিয়া গ্রেফতার দ্রুত সিলেট-ঢাকা ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী অবশেষে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সিলেটে সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জৈন্তাপুরে পুলিশের অ ভি যা নে ২শত ঘনফুট পাথর জ ব্দ, গ্রেফতার ২ মুমিনের জীবনে গোপন আমলের প্রভাব

বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার

বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার

গ্রেপ্তারকৃত লুৎফুর রহমান


বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ৮ হাজার ৫শ’ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

 

শনিবার রাতে উপজেলার চারখাই এলাকার কচকটখায় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুকের নির্দেশনায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জকিগঞ্জ থানার লোহারমহল গ্রামের মৃত সিফত আলীর ছেলে মো: লুৎফুর রহমান (৪৮)-কে গ্রেফতার করা হয়। তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানায়।

 

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার পুলিশ স্কর্টের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)