ছবি: সংগৃহীত
সিলেটের কানাইঘাটে ১২ বছরের এক শিশুকে নির্মাণাধীন টিনের ঘরে নিয়ে যৌন হয়রানির অভিযোগ ওঠেছে এখলাছ আহমদ (৪৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বীরদল ছোটফৌদ মৌজা এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুটির বাবা কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন
অভিযোগে বলা হয়, ১২ বছর বয়সী ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার সহপাঠীর সঙ্গে মসজিদে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছিল। পথে অভিযুক্ত এখলাছ আহমদ শিশুটির মুখ চেপে ধরে তার নির্মাণাধীন বাড়ির একটি টিনের ঘরে নিয়ে যায়।
অভিযোগে আরও বলা হয়, শিশুটির সহপাঠীরা বিষয়টি টের পেয়ে সেখানে গিয়ে টিনের ঘরের দরজা খুলে শিশুটিকে দেখতে পায়। পরে খবর পেয়ে শিশুটির বাবা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি জানতে পারেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি সেখানে ছিলেন। আশপাশের লোকজন জড়ো হতে থাকলে তিনি কৌশলে সেখান থেকে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিশুটির বাবার অভিযোগ, এর আগেও একই ব্যক্তির বিরুদ্ধে কয়েকজন কিশোরকে ওই টিনের ঘরে নিয়ে গিয়ে অনৈতিক আচরণ ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে এখলাছ আহমদের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.