আজ রবিবার | ০৩ মে ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে সরকারি কলেজে ১২ কোটি টাকা বরাদ্দ, পুনঃনির্মাণ কাজ শুরু বড়লেখায় ৫ হাজার ৭৬০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ একজন গ্রেপ্তার বিয়ানীবাজারে বিপুল পরিমান ইয়াবাসহ একজন গ্রেফতার শ্রীমঙ্গলে ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে হত্যা, ঘাতক আটক গোলাপগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ ছুনু মিয়া গ্রেফতার দ্রুত সিলেট-ঢাকা ৬ লেনের কাজ শেষ করতে চান প্রধানমন্ত্রী অবশেষে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত সিলেটে সুরমা নদীর তীর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জৈন্তাপুরে পুলিশের অ ভি যা নে ২শত ঘনফুট পাথর জ ব্দ, গ্রেফতার ২ মুমিনের জীবনে গোপন আমলের প্রভাব

বড়লেখায় ৫ হাজার ৭৬০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ একজন গ্রেপ্তার

বড়লেখায় ৫ হাজার ৭৬০ কেজি অবৈধ ভারতীয় জিরাসহ একজন গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ট্রাকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শনিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সমনবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)। অভিযানে ১৯২ বস্তায় রাখা মোট ৫ হাজার ৭৬০ কেজি জিরা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৮৬ লাখ ৪০ হাজার টাকা।

 

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবুল হোসাইন (৫১)। তিনি দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের আরেঙ্গাবাদ গ্রামের মৃত আখলাছ আলীর ছেলে।

 

বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিরার চালান ও পরিবহনে ব্যবহৃত ট্রাকটি আটক করা হয়। উদ্ধারকৃত জিরা ও গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)