আজ রবিবার | ২৮ জুন ২০২৬

 শিরোনাম
বিদ্যুৎ বিপর্যয়ের কবলে বিয়ানীবাজার, ঘনঘন লোডশেডিং জনদুর্ভোগ চরমে বিদ্যুৎ বিপর্যয়ের কবলে বিয়ানীবাজার, ঘনঘন লোডশেডিং জনদুর্ভোগ চরমে তীব্র গরমে সিলেটের যেমন থাকবে রবিবারের আবহাওয়া জকিগঞ্জে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ভারতকে বিধ্বস্ত করে আয়ারল্যান্ডের ইতিহাস বরখাস্ত করা হলো বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যানকে বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ চোরাকারবারি গ্রেফতার খেলার শেষ সময়ে গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিদায় নিল তুরস্ক গোলাপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩ আজ পবিত্র আশুরা

সিলেটে বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

সিলেটে বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

ছবিঃ সংগৃহীত


সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যেই দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে সিলেট অঞ্চলে রাত পোহালেও আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বজ্রপাতের সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করা হয়েছে।

 


বুধবার (৬ মে) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দিবাগত রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

 

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, সম্ভাব্য ঝুঁকি এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এদিকে, ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে— রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

পাশাপাশি, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জনসাধারণকে অপ্রয়োজনীয় বাইরে যাওয়া থেকে বিরত থাকা এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)