আজ রবিবার | ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভারতকে বিধ্বস্ত করে আয়ারল্যান্ডের ইতিহাস

ভারতকে বিধ্বস্ত করে আয়ারল্যান্ডের ইতিহাস

ছবিঃ সংগৃহীত


বিশ্ব এখন মেতেছে ফুটবল বিশ্বকাপ নিয়ে। অন্য খেলা তাই একটু আঁধারেই চলে গেছে।

 

এমন সময়ই ইতিহাস গড়েছে আয়ারল্যান্ড। নিজেদের ক্রিকেট ইতিহাসে ভারতকে প্রথমবার হারিয়ে।

 

বেলফাস্টে প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ রানের জয় পেয়েছে আয়ারল্যান্ড। যেকোনো সংস্করণে ভারতের বিপক্ষে এটি প্রথম জয় আইরিশদের।

 

আগের ১১ দেখায় প্রতিটিতেই পরাজয় দেখেছে তারা। 

 

টি-টোয়েন্টির হিসেবে নবম ম্যাচে এসে জয় পেয়েছে আয়ারল্যান্ড। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৮২ রানের সংগ্রহ দাঁড় করায় তারা। বড় সংগ্রহে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক লরকান টাকার।

 

তার ৫০ রানের বিপরীতে ৪৯ রানের ইনিংস খেলেন গ্যারেথ ডিলানি। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হারশিত রানা।

 

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। তবে ওপেনিংয়ে ২৪৫.০০ স্ট্রাইকরেটে ঝড় তুলেছিলেন অভিষেক শর্মা। ৭ চার ও ২ ছক্কায় ৪৯ রানের ইনিংস খেলেন বাঁহাতি ব্যাটার।

 

দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন শিবম দুবে। ২৮ রানে ৩ উইকেট নিয়ে ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হয়েছেন ম্যাট হোলার্ড। ভারতের ইনিংস ১৪৮ রানে থেমে যাওয়ায় হার দিয়ে শুরু হলো অধিনায়ক শ্রেয়াস আইয়ারের যুগ।

 

সূত্রঃ কালের কণ্ঠ 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)