আজ সোমবার | ১১ মে ২০২৬

জকিগঞ্জে মাদকসহ আজমল গ্রেফতার

জকিগঞ্জে মাদকসহ আজমল গ্রেফতার

ছবিঃ সংগৃহীত


সিলেটের জকিগঞ্জ থেকে মো. আজমল হোসেন (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১০মে) বিষয় নিশ্চিত করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

 


তারা জানায়, জকিগঞ্জ থানাধীন বারহাল ইউনিয়নের শাহগলী বাজারের হোসেন আহমেদের দোকানের সামনে অভিযান চালিয়ে ৪০ বোতল বিদেশি মদকসহ তাকে গ্রেপ্তার করা হয়।

 

আজমল কানাইঘাট থানাধীন নিজ চাউরা গ্রামের মৃত জলিল মিয়ার  ছেলে । 


তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জকিগঞ্জ থানা মামলা (নং- ৬/৯/৫/২৬) দায়ের করে আদালতে সোর্পদ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)