আজ বৃহস্পতিবার | ১৪ মে ২০২৬

 শিরোনাম
এবার ঢাকায় মেয়র প্রার্থী হচ্ছেন বিয়ানীবাজারের সেলিম উদ্দিন বড়লেখায় ১২ বছরের শিশুকে বলাৎকার, মুদি দোকানদার আটক বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত, চালকসহ দুজন গ্রেপ্তার সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, বিভাগে মৃতের সংখ্যা বেড়ে ৩১ সিলেটে জাল নোটের প্রতারক চক্র, বিপুল পরিমাণ জাল নোটসহ আটক ৪ জকিগঞ্জে প্রেম করে বাংলাদেশে এসে নিঃস্ব শ্রীলঙ্কান নারী, ২৪ বছর দেশে ফিরতে পারেননি জকিগঞ্জ- কানাইঘাট নদী ভাঙন এলাকা পরিদর্শনে মুফতি আবুল হাসান এমপি পাকিস্তানকে ১০৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশের ইতিহাস বড়লেখায় এক কেজি গাঁজাসহ রবি দাস গ্রেপ্তার ‘ রেপ করতে গেলে অজ্ঞান হয়ে যায়, পরে গলাটিপে হত্যা করি’

বড়লেখায় ১২ বছরের শিশুকে বলাৎকার, মুদি দোকানদার আটক

বড়লেখায় ১২ বছরের শিশুকে বলাৎকার, মুদি দোকানদার আটক

মৌলভীবাজারের বড়লেখায় ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় রুবেল (৪০) নামের এক মুদি দোকানিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে তাকে আটক করা হয়েছে। আটক রুবেল উত্তর শাহবাজপুর ইউনিয়নের খালপাড় এলাকার মৃত ময়না মিয়ার ছেলে।

 

 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজারে অভিযুক্ত রুবেলের একটি মুদি দোকান রয়েছে। ভুক্তভোগী শিশুটি রুবেলের দোকানে কর্মচারী হিসাবে কাজ করত। গত মঙ্গলবার (১২ মে) রাতে রুবেল শিশুটিকে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে বলাৎকার করে। এদিকে শিশুটি রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে তারা রুবেলের দোকানে গিয়ে সেটি বন্ধ পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বুধবার সকালে উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল জঙ্গল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এসময় শিশুটি জানায়, মুদি দোকানী রুবেল তাকে বলাৎকার করেছে। শিশুটির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ রুবেল মুদি দোকানী রুবেলকে আটক করেছে।

 

 

বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশ ভিকটিম শিশুটিকে উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানীকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)