আজ রবিবার | ২৪ মে ২০২৬

ইয়াবা কারবারি দেলোয়ার গ্রেফতার, কারাগারে প্রেরণ

ইয়াবা কারবারি দেলোয়ার গ্রেফতার, কারাগারে প্রেরণ

সিলেট বিমানবন্দর থানা পুলিশের অভিযান চালিয়ে ইয়াবা কারবারি দেলোয়ার হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে।

 

শনিবার (২৩ মে) দুপুরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
 

এরআগে শুক্রবার (২২ মে) রাতে বিমানবন্দর থানাধীন এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক এর সামন থেকে ১৯০ পিস ইয়াবাসহ পুলিশ তাকে গ্রেফতার করে। 

 

গ্রেফতারকৃত দেলোয়ার বিমানবন্দর থানাধীন ডলিয়া এলাকার সিকান্দর আলীর ছেলে। 

এসব তথ্য নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ কমিশনার মনজুরুল আলম। তিনি জানান, ইয়াবা কারবারি দেলোয়ারকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)