আজ সোমবার | ২৫ মে ২০২৬

গোলাপগঞ্জে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

গোলাপগঞ্জে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

ছবিঃ প্রতীকী


সিলেটের গোলাপগঞ্জে ঝুমকি দেব (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ঝুমকি দেব ওই গ্রামের চঞ্চল দাসের স্ত্রী।


 

পুলিশ জানায়, ঝুমকি দেব রবিবার সন্ধ্যায় নিজ শয়নকক্ষে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

 

ঝুমকির স্বামীর বাড়ির লোকজন এ ঘটনাকে আত্মহত্যা বললেও বাবার বাড়ির লোকজন বলছেন এটি হত‍্যাকাণ্ড।

 

গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল ইসলাম জানান, পুলিশ ঝুমকি দেব নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। একই সাথে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)