ছবিঃ সংগৃহীত
গোলাপগঞ্জ উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের একমাইল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক সম্রাট কয়েছকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃদ কয়েছ উপজেলার ধারাবহর গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন – গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
বৈরাগীবাজার নিউজ ডেস্ক
আইটি ল্যাব সলিউশন্স লি.