আজ সোমবার | ০৭ সেপ্টেম্বর ২০২৬

 শিরোনাম
গোয়াইনঘাটে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার কুটিনা সিলেটে ছিনতাইকারী সন্দেহে গ্রেফতার ৩ আসন্ন উপজেলা নির্বাচনের বিধিমালা জারি, যা যা নিষিদ্ধ করা হলো বড়লেখায় খাল থেকে ভাসমান অবস্থায় নবজাতকের লাশ উদ্ধার সিলেটসহ সারাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এ মাসেই জকিগঞ্জে ঘর থেকে শিশু কন্যাসহ অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’ বহুদলীয় গণতন্ত্র ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্য নিয়ে প্রিয় বিএনপি দল প্রতিষ্ঠা করেছিলেন: বিয়ানীবাজারে এমরান চৌধুরী এমপি বিয়ানীবাজারে চারখাইয়ে ১৬ বছর ধরে ইউপি ভবনে ফাঁড়ি, হাইওয়ে থানার প্রস্তাব জৈন্তাপুরে আধিপত্য বিস্তার নিয়ে টানা সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির ২১ত‍ম সভাপতি হলেন তামিম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির ২১ত‍ম সভাপতি হলেন তামিম

ছবিঃ ক্রিকেটার তামিম ইকবাল


এতদিন ছিলেন অ্যাডহক কমিটির সভাপতি। এবার বিশেষণ ঝড়ে পড়লো তামিম ইকবালের নামের পাশ থেকে। এখন থেকে তিনি বিসিবির নির্বাচিত সভাপতি।


বিসিবির নির্বাচিত পরিচালকদের মধ্যে সভাপতি পদে আর কেউ তামিম ইকবালের প্রতিদ্বন্দ্বী হননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

 

বিসিবির গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী তিন ক্যাটাগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন। বাকি দুজন মনোনীত হয়ে আসেন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে। মোট ২৫ পরিচালকের মধ্যে আবার সভাপতি পদে নির্বাচন করতে হয়। এখানে যিনি সর্বোচ্চ ভোট পান, তিনি সভাপতি নির্বাচিত হন।
 

আজ রবিবার (৭ জুন) মিরপুরে বিসিবি কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয় দুই ক্যাটাগরিতে। ক্লাবের ১২ পরিচালক ও বিভাগীয় পর্যায়ে বরিশাল এবং খুলনার দুই পোস্টে নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের ১২ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৬ জন। ৭৬ ভোটের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল।

 

 

পরিচালক পদে নির্বাচনের পরপরই নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা হয়। যেখানে তামিম ইকবালের প্রতিদ্বন্দ্বী ছিলেন না আর কেউ। ফলে তামিম বিনা প্রতিদ্বন্দ্বিতায়ই সভাপতি নির্বাচিত হলেন। জানা গেছে, দুই সহ-সভাপতির একজন হচ্ছেন ফাহিম সিনহা।

সভাপতি নির্বাচনের আগে চমক হয়ে আসে এনএসসির দুই পরিচালক মনোনয়ন। অচেনা দুই মুখ সরফরাজ আহমেদ ও রুহুল আমিনকে এনএসসি কোটায় পরিচালক মনোনয়ন দেওয়া হয়।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)