আজ শনিবার | ১৩ জুন ২০২৬

 শিরোনাম
জকিগঞ্জ-কানাইঘাট আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সিলেটের ডিজে সঞ্জয় মসজিদের কমিটি নিয়ে বিয়ানীবাজারে দুই পক্ষের সংঘর্ষ: আহত অন্তত ২৫ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নিহত পুকুরে ডুবে কানাইঘাটের একই পরিবারের দুই শিশুর মৃত্যু বিয়ানীবাজারের যে রাস্তার জন্য কোটি টাকার বরাদ্দ নিয়ে এলেন এমপি এমরান চৌধুরী সিলেটে বিয়ের প্রলোভনে ‘ধর্ষণে’ তরুণী অন্তঃসত্ত্বা, ধর্ষক তুহিন গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দলীয় শৃঙ্খলা ভঙ্গে মো. ছরওয়ারকে পদ থেকে সাময়িক স্থগিত জুমার দিন যেসব কাজ পরিহার করা উচিত বাজেট ২০২৬-২৭, বাড়ছে যেসব পণ্যের দাম

জৈন্তাপুরে অবৈধ বালু-পাথর উত্তোলন, লাখ টাকা জরিমানা

জৈন্তাপুরে অবৈধ বালু-পাথর উত্তোলন, লাখ টাকা জরিমানা

ছবিঃ সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৯ জুন) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানকালে রাঙপানি নদীর তীরবর্তী একটি স্টোন ক্রাশার মিলে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের প্রমাণ পাওয়া যায়। এ সময় প্রশাসন একটি পে-লোডার, বিপুল পরিমাণ পাথর জব্দ এবং পে-লোডারের চালককে আটক করে।

 

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী অবৈধ বালু উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সুনন্দা রায় বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করে প্রাকৃতিক সম্পদ আহরণ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সকলকে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি।

 

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)