আজ শনিবার | ১৩ জুন ২০২৬

 শিরোনাম
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নিহত পুকুরে ডুবে কানাইঘাটের একই পরিবারের দুই শিশুর মৃত্যু বিয়ানীবাজারের যে রাস্তার জন্য কোটি টাকার বরাদ্দ নিয়ে এলেন এমপি এমরান চৌধুরী সিলেটে বিয়ের প্রলোভনে ‘ধর্ষণে’ তরুণী অন্তঃসত্ত্বা, ধর্ষক তুহিন গ্রেফতার বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দলীয় শৃঙ্খলা ভঙ্গে মো. ছরওয়ারকে পদ থেকে সাময়িক স্থগিত জুমার দিন যেসব কাজ পরিহার করা উচিত বাজেট ২০২৬-২৭, বাড়ছে যেসব পণ্যের দাম বাজেট ২০২৬-২৭, দাম কমবে যেসব পণ্যের সংযুক্ত আমিরাতে ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল সিলেটে সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদালতের নির্দেশ

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নিহত

ছবিঃ নিহত মুজিবুর রহমান


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

 

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের নাম মুজিবুর রহমান। তিনি একই এলাকার বাসিন্দা মৃত অজিব উল্লাহর ছেলে।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম রাতের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নুল ইসলাম বলেন, নিহত মুজিব চোরাকারবারের সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার সময় তার সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলে জানা গেছে।

 

ওই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, খবর নিয়ে জানতে পেরেছি- বিকেলে নিশ্চিন্তপুরের মনু নদীর তীর সংলগ্ন এলাকায় গেলে মুজিবুর রহমানকে বিএসএফ গুলি করে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, বিএসএফ নিহত মুজিবের লাশ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালের মর্গে নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া সম্পন্নের পর তারা লাশ হস্তান্তর করবে বলে জানিয়েছে।

 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দত্তগ্রাম সীমান্তে মনু নদ দেশের সীমানা ভাগ করে দিয়েছে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দত্তগ্রামের বাসিন্দা মুজিবসহ ছয়-ছয়জন বাংলাদেশি মনু নদ পার হয়ে সীমান্তের ১৮৫২ ও ১৮৫৩ নম্বর মূল সীমান্তখুঁটির মাঝখান দিয়ে ভারতে ঢুকে পড়েন। সেখানে বিএসএফের টহলদল তাদের দেখে বাধা দেয়। একপর্যায়ে টহলদলের সদস্যরা গুলি চালালে মুজিব ঘটনাস্থলেই মারা যান। তাঁর সহযোগীরা দ্রুত সটকে পড়েন। এ দিকে গুলির শব্দ পেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফের সংশ্লিষ্ট এলাকার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বিস্তারিত জানান।

সূত্রঃ সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)