আজ সোমবার | ১৫ জুন ২০২৬

 শিরোনাম
সিলেটে সব গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস বাধ্যতামূলক কুরাসাওর জালে জার্মানির ৭ গোলের বন‍্যা জকিগঞ্জে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাসহ কয়ছর গ্রেফতার সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু বড়লেখা সীমান্তে বিজিবির ওপর হামলার চেষ্টা, বিজিবির গুলিতে ভারতীয় চোরা কারবারি আহত মরক্কোর প্রতিরোধে ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের জকিগঞ্জ-কানাইঘাট আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সিলেটের ডিজে সঞ্জয় মসজিদের কমিটি নিয়ে বিয়ানীবাজারে দুই পক্ষের সংঘর্ষ: আহত অন্তত ২৫ কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে মুজিবুর রহমান নিহত

জকিগঞ্জ-কানাইঘাট আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

জকিগঞ্জ-কানাইঘাট আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওঃ ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল

ছবিঃ সংগৃহীত


সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১৩ জুন) রাত ১টা ৩০ মিনিটে সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতা ছাড়াও ক্যান্সার ও কিডনি রোগে ভুগছিলেন। গত মে মাসে প্যারালাইজড হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর গত তিন দিন ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামাতা ডক্টর এনামুল হক চৌধুরী ও নজরুল ইসলাম।

 

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ১৯৪৪ সালে সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মাওলানা আবদুল হক চৌধুরী ছিলেন এক প্রখ্যাত আলেম। তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাস করেন এবং পরবর্তীতে সিলেট এমসি কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন।

 

তিনি ২০০১ সালের জাতীয় নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে সিলেট-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

তিনি সিলেট নগরীর মিরাবাজার শাহজালাল জামেয়ার অধ্যক্ষ ছিলেন। এছাড়া পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা, জালালাবাদ কলেজ এবং কানাইঘাটের তালবাড়ী জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সিলেটের আল-হামরা ইন্টারন্যাশনাল শপিং সেন্টারের ভাইস চেয়ারম্যান হিসেবেও পরিচিত ছিলেন।

 

বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে সিলেট অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)