আজ বৃহস্পতিবার | ১৮ জুন ২০২৬

 শিরোনাম
জকিগঞ্জ সীমান্তে নিখোঁজ যুবক, ভারতীয় কৃষককে ‘তুলে আনেন’ স্থানীয়রা, সীমান্তে উত্তেজনা প্রধানমন্ত্রীর নির্দেশের পর সংসদে উপস্থিত এমপি এমরান চৌধুরী সিলেটে প্রধানমন্ত্রীকে ফুল ছিটিয়ে স্বাগত জানালেন চা শ্রমিকরা মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বড় ব‍্যবধানে হারাল আর্জেন্টিনা কার্যক্রম নিষিদ্ধ সিলেটে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ কুলাউড়ায় ১২ অবৈধ দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর গুরুতর আহত ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর গুরুতর আহত সিলেটে সব গণপরিবহনে ১ আগস্ট থেকে জিপিএস বাধ্যতামূলক কুরাসাওর জালে জার্মানির ৭ গোলের বন‍্যা

প্রধানমন্ত্রীর নির্দেশের পর সংসদে উপস্থিত এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রীর নির্দেশের পর সংসদে উপস্থিত এমপি এমরান চৌধুরী

ছবিঃ এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি


সিলেট বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশের পরই জাতীয় সংসদে ছুটে গিয়েছেন কয়েকজন সংসদ সদস্যরা। 



বুধবার (১৭ জুন) সকালে মৌলভীবাজার সফরে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে আসা সংসদ সদস্যদের দেখে অবাক হন প্রধানমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে বলেন, "সংসদ নাই আজকে? সংসদে যান। আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নাই আপনারা সংসদে যান।



নির্দেশ পাওয়ার পরপরই ঢাকার উদ্দেশে রওনা দেন সিলেট  অঞ্চলের কয়েকজন সংসদ সদস্যরা। সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী বিষয়টি নিজেই ফেসবুকে তুলে ধরেন। তিনি লেখেন, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পরপরই তাঁর নির্দেশমতো সরাসরি জাতীয় সংসদে চলে আসলাম।



এমরান আহমেদ চৌধুরী তাঁর স্ট্যাটাসে আরও জানান, তারেক রহমান সংসদকে সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু করতে চান। সংসদকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। আজকের ঘটনা তারই জীবন্ত প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।



বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি ঢাকা ফেরবেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)