আজ রবিবার | ০১ নভেম্বর ২০২৬

 শিরোনাম
গোলাপগঞ্জে জনদুর্ভোগ নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ সিলেট-তামাবিল সড়কে বাসভাড়া বাড়ালো, কোথায় কত বিয়ানীবাজারে এইচএসসিতে ধস, আলিমে তুলনামূলক সন্তোষজনক যুক্তরাজ্যের স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম, চলতি মাস থেকে কার্যকর পাঁচ মাসেও মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি বিয়ানীবাজারের রূপকের বিয়ানীবাজারে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত বৃদ্ধ পলাতক কানাইঘাটসহ সীমান্তে অভিযানে বিপুল পরিমাণ মালিকবিহীন ভারতীয় পণ‍্য জব্দ করলো বিজিবি অন্ধত্বকে জয় করে জিপিএ-৫ পেলেন জুড়ীর মৌমি এইচএসসি: সিলেটে পাসের হার ৫০.৯০, জিপিএ ৫ পেলেন ১২০৪ জন সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ

পিছিয়ে পড়েও সালাহ-জাদুতে মিশরের দুর্দান্ত জয়

পিছিয়ে পড়েও সালাহ-জাদুতে মিশরের দুর্দান্ত জয়

ছবিঃ সংগৃহীত


বিশ্বকাপ ২০২৬-এ প্রথমার্ধে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখেছে মিশর। নিউজিল্যান্ডের বিপক্ষে এক গোল পিছিয়ে থাকা অবস্থান থেকে ঘুরে দাঁড়িয়ে ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে মোহাম্মদ সালাহর দল।

 

এই জয়ে নকআউট পর্বের পথে বড় এক ধাপ এগিয়ে গেল আফ্রিকার প্রতিনিধিরা।

 

কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য মিসরের জন্য সুখকর ছিল না। ১৫ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন ফিন সারম্যান। প্রথমার্ধজুড়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি মিশর।

 

ফলে ১-০ ব্যবধানে পিছিয়েই বিরতিতে যায় তারা।

 

তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামে এক ভিন্ন মিশর। আক্রমণের তীব্রতা বাড়িয়ে ৫৮ মিনিটে সমতায় ফেরে দলটি। ডান প্রান্ত থেকে মোহাম্মদ হানির দারুণ ক্রসে হেডে জাল খুঁজে নেন মোস্তফা জিকো।

 

সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মিসর। ৬৭ মিনিটে দলের সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ জ্বলে ওঠেন। জিকোর সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে মিশরকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এরপর ৮১ মিনিটে সালাহর আরেকটি নিখুঁত ক্রস থেকে হেডে গোল করেন বদলি খেলোয়াড় ট্রেজেগে। সেই গোলেই নিশ্চিত হয়ে যায় মিশরের জয়।

 

ম্যাচে এক গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন সালাহ। অধিনায়কের নেতৃত্বে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলে তিন পয়েন্ট নিশ্চিত করে মিশর। অন্যদিকে প্রথমার্ধে এগিয়ে থেকেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে নিউজিল্যান্ডকে।

প্রথম ম্যাচে বেলজিয়ামের সঙ্গে ড্র করার পর এই জয় মিশরের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপে নিজেদের অবস্থান আরো শক্ত করেছে সালাহরা। এখন শেষ ম্যাচে ইরানের বিপক্ষে ইতিবাচক ফল পেলেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠবে।

 

কালের কণ্ঠ 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)