আজ মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬

 শিরোনাম
জকিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে জিম্মি করে ডাকাতি ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত মরম আলী গ্রেপ্তার সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা সৌরবিদ্যুতে চার্জ বাধ্যতামূলক: নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা সিলেটে ট্রিপল মার্ডার: বাবা-মা’র নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাইছেন চার সন্তান সিলেটে ট্রিপল মার্ডারের বাবুল মিয়া ৪ দিনের রিমান্ডে কুলাউড়ায় শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করে গ্রেপ্তার, কে এই জান্নাতুল বিয়ানীবাজারে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে হেল্পারের মর্মান্তিক মৃত্যু অস্ট্রেলিয়াকে চারদিনে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস লিখল বাংলাদেশ

২৮ জুন চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

২৮ জুন চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত সরকার। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার যমুনায় ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীপেশ সিংহ।

এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৪ সালের ৪ আগস্ট থেকে সবগুলো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সাময়িকভাবে বন্ধ করা হয়।

পরবর্তীতে, কূটনৈতিক ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় গত বছরের ২১ ডিসেম্বর থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম এবং ট্যুরিস্ট ভিসা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।

ভারতীয় হাইকমিশনার জানান, বর্তমানে ৫টি ভিসা কেন্দ্র থেকে দেওয়া হবে পর্যটন ভিসা। পরে বাকিগুলো চালু হবে। ভিসা সেন্টারগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট ও রাজশাহী।

বৈরাগীবাজারনিউজ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)