আজ মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬

 শিরোনাম
জকিগঞ্জে সাবেক ইউপি সদস্যের বাড়িতে জিম্মি করে ডাকাতি ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত মরম আলী গ্রেপ্তার সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা সৌরবিদ্যুতে চার্জ বাধ্যতামূলক: নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা সিলেটে ট্রিপল মার্ডার: বাবা-মা’র নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাইছেন চার সন্তান সিলেটে ট্রিপল মার্ডারের বাবুল মিয়া ৪ দিনের রিমান্ডে কুলাউড়ায় শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করে গ্রেপ্তার, কে এই জান্নাতুল বিয়ানীবাজারে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে হেল্পারের মর্মান্তিক মৃত্যু অস্ট্রেলিয়াকে চারদিনে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস লিখল বাংলাদেশ

বড়লেখা সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

বড়লেখা সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

ছবিঃ সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (৫২ বিজিবি)-এর বিশেষ অভিযানে তিনটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (২৪ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী জব্দ করা হয়।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ৩টার দিকে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপির একটি বিশেষ অভিযানিক দল বড়লেখা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন কয়েকজন দুষ্কৃতিকারীকে চ্যালেঞ্জ করা হলে তারা অন্ধকার ও জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১৩৮৫/এম থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্যাপক তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, তিন কেজি উচ্চ ক্ষমতাসম্পন্ন ‘পাওয়ার জেল নাইনটি’ বিস্ফোরক (২৩টি টিউব), ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি কুকরি চাপাতি উদ্ধার করেন।

 

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রীর উৎস, সম্ভাব্য গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

 

এ বিষয়ে ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, “বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেও তা সহায়ক হবে।

 

প্রসঙ্গত, সীমান্ত এলাকায় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের এ ঘটনায় স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)