আজ শনিবার | ২৭ জুন ২০২৬

 শিরোনাম
বরখাস্ত করা হলো বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যানকে বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ চোরাকারবারি গ্রেফতার খেলার শেষ সময়ে গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়েও বিদায় নিল তুরস্ক গোলাপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩ আজ পবিত্র আশুরা জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস বড়লেখা সীমান্ত থেকে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার বৈরাগীবাজার সহ উপজেলার বিভিন্ন বাজারে নিত‍্যপণ‍্যের তালিকা না থাকায় জনসাধারণ বিভ্রান্ত বিয়ানীবাজারে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলা : আরিফ, গৌছ, বাবর খালাস

বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ চোরাকারবারি গ্রেফতার

বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ চোরাকারবারি গ্রেফতার

ছবিঃ সংগৃহীত


বিয়ানীবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ৬৭ হাজার ৯২০ শলাকা ভারতীয় বিড়ি উদ্ধার করা হয়েছে। এ সময় এক চোরাকারবারিকে গ্রেপ্তার এবং চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

শুক্রবার (২৬ জুন) বিয়ানীবাজার থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় পরিচালিত একাধিক আভিযানিক দল উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ৪২ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরউদ্দিন বিড়ি এবং ২৫ হাজার ৯২০ শলাকা ভারতীয় আমর ব্র্যান্ডের বিড়ি উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল ও জব্দকৃত যানবাহনের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

অভিযানে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের শীলঘাট সোনাপাড়া এলাকার মদরিছ আলীর ছেলে সাদিক আহমেদ (৩২)-কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)