আজ মঙ্গলবার | ৩০ জুন ২০২৬

বিয়ানীবাজারে ৩ লক্ষ টাকার মোটর সাইকেলসহ সায়েম গ্রেফতার

বিয়ানীবাজারে ৩ লক্ষ টাকার মোটর সাইকেলসহ সায়েম গ্রেফতার

ছবিঃ সংগৃহীত


বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে চুরি হওয়ার আধাঘন্টার মধ্যে মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় জড়িত থাকায় এক যুবককে আটক করে পুলিশ। রোববার সন্ধ্যা ৭টার দিকে শেওলা সেতু সংলগ্ন এলাকা থেকে মোটর সাইকেলটি চুরি যায়।

ইয়ামাহা কোম্পানীর নীল রঙের ওই মোটর সাইকেলের (রেজিঃ নং-সিলেট-ল-১২-৪৩১০) বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা হবে বলে জানা গেছে।

পুলিশ জানায়, বিয়ানীবাজার থানাধীন চারখাই ইউপি এলাকায় অভিযান পরিচালনা করে রবিবার রাতে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করা হয়। এ সময় কানাইঘাটের গরাইগ্রামের আমিন উদ্দিনের ছেলে সায়েম উদ্দিন (২৩)-কে গ্রেফতার করা হয়।

 

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চুরির মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)