আজ শুক্রবার | ০৩ জুলাই ২০২৬

বিয়ানীবাজারে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে ফ তা র

বিয়ানীবাজারে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রে ফ তা র

ছবিঃ সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের টেকইকোনা এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (২ জুলাই) বিয়ানীবাজার থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুকের নির্দেশনায় একাধিক আভিযানিক দল টেকইকোনা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৪ হাজার ৫০০ টাকা।

 

অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন টেকইকোনা গ্রামের আব্দুল জলিলের ছেলে সাইদুর রহমান (৩৫) এবং বড়উধা গ্রামের মকবুল আলীর ছেলে নজরুল ইসলাম (৩০)। তারা উভয়েই বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা।

 

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাদের পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)