আজ শুক্রবার | ০৩ জুলাই ২০২৬

৩ গোলের দাপুটে জয়ে শেষ ষোলোয় স্পেন

৩ গোলের দাপুটে জয়ে শেষ ষোলোয় স্পেন

ছবিঃ সংগৃহীত


শেষ ষোলোর টিকিটের জন্য লড়াইয়ে ভক্তদের এক দাপুটে জয় উপহার দিয়েছে স্পেন। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ইয়ামালরা পেয়েছেন ৩-০ গোলের সহজ জয়।

 

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে স্পেন। তবে অস্ট্রিয়ার জমাট রক্ষণ ভাঙতে বেশ বেগ পোহাতে হয় তাদের।

গোলের খোঁজে থাকা স্পেনের মার্ক কুকুরেয়া বল একবার জালে জড়ালেও গোলরক্ষক আলেকজেন্ডার শ্লাগারের ওপর ফাউল হয়েছে জানিয়ে বাঁশি বাজান রেফারি। 

তবে ম্যাচের ৩৬ মিনিটের মাথায় আবারও এগিয়ে আসেন কুকুরেয়া।

 

তার বাড়ানো দুর্দান্ত এক ক্রস থেকে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল ওইয়ারসাবাল। অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজেন্ডার শ্লাগার ও গোলপোস্টের বাধায় আর গোল না হওয়ায় এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্পেন। 

 

তবে বিরতির পর আর আঁটকে রাখা যায়নি স্পেনকে। ম্যাচের ৬৬ মিনিটে অ্যালেক্স বায়ানার ক্রস থেকে দুর্দান্ত হেডে দলকে ২ গোলের লিড এনে দেন পেদ্রো পোরো।

 

এরপর ম্যাচের নির্ধারিত সময়ের ঠিক আগে ৮৯ মিনিটের মাথায় আবার কুকুরেয়ার বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোল করেন ওইয়ারসাবাল। এতেই ৩-০ গোলের জয়ে নিশ্চিত হয়েছে স্প্যানিশদের শেষ ষোলোর টিকিট।

 

 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)