আজ মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬

 শিরোনাম
ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত মরম আলী গ্রেপ্তার সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব ব্রাজিলকে হারিয়ে টানা ৩ বার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা সৌরবিদ্যুতে চার্জ বাধ্যতামূলক: নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা সিলেটে ট্রিপল মার্ডার: বাবা-মা’র নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাইছেন চার সন্তান সিলেটে ট্রিপল মার্ডারের বাবুল মিয়া ৪ দিনের রিমান্ডে কুলাউড়ায় শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী পালন করে গ্রেপ্তার, কে এই জান্নাতুল বিয়ানীবাজারে চলন্ত বাস থেকে ছিটকে পড়ে হেল্পারের মর্মান্তিক মৃত্যু অস্ট্রেলিয়াকে চারদিনে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস লিখল বাংলাদেশ গোয়াইনঘাটে ভাইয়ের দায়ের কোপে ভাই নিহত, পুত্র গ্রেপ্তার

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী-পুরুষ নিহত ২

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী-পুরুষ নিহত ২

ছবিঃ সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী পুরুষ দুজন নিহত হয়েছেন। শুক্রবার সাড়ে ৩টার দিকে পৌর এলাকার সরকারি এমসি একাডেমির সামনে এ ঘটনাটি ঘটে।

 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুজন হলেন, সুনামগঞ্জের ছেংবিল এলাকার হোসেন আলীর পুত্র আব্দুর রহমান (৩৫), নেত্রকোনার তেলিহাটি এলাকার হলুদ মিয়ার স্ত্রী ঝরনা বেগম (৪৫)।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুর রহমান ও ঝরনা বেগম কাজের সুবাদে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতন গ্রামে বসবাস করতেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি ট্রাক মালামাল নামানোর জন্য গাড়ির পেছনের অংশ উপরে তুলে। এসময় ট্রাকের বডি বিদ্যুতের তারের সাথে লেগে আব্দুর রহমান ও ঝর্ণা বেগম নামের এই দুই শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। এরপর তাদের মরদেহ পৌর এলাকার দাড়িপাতনে তাদের বসবাসরত কলনিতে আনা হয়৷

 

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক গোলা পগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে আসেন।

 

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন।

 

সূত্রঃ সিলেট টুডে 

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)