আজ মঙ্গলবার | ২৫ আগস্ট ২০২৬

 শিরোনাম
সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কমলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে শিশুকন্যাকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড সিলেটে আরও তিনদিনের ভারী বৃষ্টির পূর্বাভাস জাফলং ঘুরতে এসে বাস চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত সিলেটে নিজ বাসার সামনে বিয়ানীবাজারের শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যা সিলেটে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ ঘন্টার চিরুনি অভিযান আটক ৬০ এ বছর নৌকাবাইচ হচ্ছে, আগামীবছর থেকে সুনাই নদীতে নৌকাবাইচ না হওয়ার সিদ্ধান্ত বড়লেখায় পুলিশের অভিযানে মোটরসাইকেল চো/রসহ গ্রেফতার ৭ সিলেট ওসমানীনগরে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’

বিয়ানীবাজারে বাবার দায়ের কোপে আপন মেয়ে নানা বাড়িতে খু ন

বিয়ানীবাজারে বাবার দায়ের কোপে আপন মেয়ে নানা বাড়িতে খু ন

ছবি: সংগৃহীত


বিয়ানীবাজার উপজেলায় তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে নানা বাড়িতে পিতার দায়ের কোপে রায়কা আক্তার রিয়া (১৯) নামে এক বিবাহিত তরুণী নিহত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজ চলাকালে উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা এবং নিহত রিয়ার স্বজনরা জানান সে অন্তঃসত্তা ছিলো।

 

স্থানীয়রা জানান, জুম্মার নামাজের সময় রিয়া থালাভাসন নিয়ে পুকুরে যায়। এর একটু পরে তার পিতা আবু বক্কর পুকুর ঘাটে নিজের মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। ঘটনাস্থলে রিয়ার মৃত্যু ঘটে। একটি ভিডিওতে দেখা যায়, দায়ের কোপে রিয়ার ডান হাতে কবজি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঘাড়সহ শরীরের বেশ কিছু জায়গা কোপের চিহ্ন রয়েছে। পুকুর ঘাটের সিঁড়িতে রিয়ার নিথর দেহের আশপাশে ছড়ানো থালাভাসন।

 

জানা যায়, পিতা আবু বক্করের অমতে রিয়ার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার শাহিন নামে এক যুবককে বিয়ে করেন। এ ঘটনায় পিতা আবু বক্করসহ মেয়ের বাড়ির লোকজন ক্ষিপ্ত ছিল। । রিয়ার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার রায়গড়ে হলেও সে বিয়ানীবাজারের তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামের মশাহিদ আলীর নাতনি। নানা বাড়িতে গত তিন মাস থেকে বসবাস করছে। 

 

এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি বিয়ানীবাজার থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)