আজ মঙ্গলবার | ২৫ আগস্ট ২০২৬

 শিরোনাম
সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কমলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে শিশুকন্যাকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড সিলেটে আরও তিনদিনের ভারী বৃষ্টির পূর্বাভাস জাফলং ঘুরতে এসে বাস চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত সিলেটে নিজ বাসার সামনে বিয়ানীবাজারের শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যা সিলেটে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ ঘন্টার চিরুনি অভিযান আটক ৬০ এ বছর নৌকাবাইচ হচ্ছে, আগামীবছর থেকে সুনাই নদীতে নৌকাবাইচ না হওয়ার সিদ্ধান্ত বড়লেখায় পুলিশের অভিযানে মোটরসাইকেল চো/রসহ গ্রেফতার ৭ সিলেট ওসমানীনগরে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’

মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ছবিঃ সংগৃহীত


মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার পানিতে ডুবে মো. আশরফ মিয়া নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

 

শুক্রবার (১০ জুলাই) সকালে নিজ বসতঘর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্বজনরা।



নিহত আশরফ মিয়া উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার তাজুদ মিয়া, মনসুর মিয়া ও সুজাত মিয়ার পিতা।


পরিবারও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে হঠাৎ নদী ভাঙনের খবর ছড়িয়ে পড়লে আকুয়া গ্রামজুড়ে আতঙ্ক দেখা দেয়। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে আসই মিয়ার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। তাড়াহুড়োর এই সময়ে বৃদ্ধ আসই মিয়া ঘরের ভেতরেই রয়ে যান। ​পরবর্তীতে ধীরে ধীরে এলাকায় বন্যার পানি বাড়তে থাকে। পানি বৃদ্ধি পাওয়ায় তিনি আর ঘর থেকে বের হতে পারেননি এবং ভেতরেই আটকা পড়েন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের ভেতর বন্যার পানিতে আসই মিয়াকে মৃত অবস্থায় ভাসতে দেখেন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।

 

টেংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন মিয়া বন্যার পানিতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)