আজ মঙ্গলবার | ২৫ আগস্ট ২০২৬

 শিরোনাম
সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ কমলগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে শিশুকন্যাকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড সিলেটে আরও তিনদিনের ভারী বৃষ্টির পূর্বাভাস জাফলং ঘুরতে এসে বাস চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত সিলেটে নিজ বাসার সামনে বিয়ানীবাজারের শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যা সিলেটে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৫ ঘন্টার চিরুনি অভিযান আটক ৬০ এ বছর নৌকাবাইচ হচ্ছে, আগামীবছর থেকে সুনাই নদীতে নৌকাবাইচ না হওয়ার সিদ্ধান্ত বড়লেখায় পুলিশের অভিযানে মোটরসাইকেল চো/রসহ গ্রেফতার ৭ সিলেট ওসমানীনগরে দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ বিয়ানীবাজারে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’

বিয়ানীবাজারে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জকিগঞ্জের জসিম গ্রেফতার

বিয়ানীবাজারে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জকিগঞ্জের জসিম গ্রেফতার

ছবিঃ সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিয়ানীবাজার থানার উদ্যোগে উপজেলার ২নং চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, সিলেট জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল)-এর তদারকিতে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. হোসাইন মিয়া, এএসআই (নিরস্ত্র) মুহাম্মদ মুজাম্মেল হক ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।

 

অভিযানে জকিগঞ্জ উপজেলার মাতারগ্রাম এলাকার তৈয়ব আলীর ছেলে জসিম উদ্দিন (৪০)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১০টি কালো রঙের বায়ুরোধক পলিথিন প্যাকেটে রাখা মোট ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

 

বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)