আজ শনিবার | ১১ জুলাই ২০২৬

 শিরোনাম
শাহজালাল মাজারের দানবাক্স: মাত্র ১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা জৈন্তাপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শাশুড়ি পুলিশ হেফাজতে শাহজালাল দানবাক্সে স্বামী-স্ত্রীর প্রেমের চিঠি: আর্থিকভাবে সচ্ছল হওয়ার প্রার্থনা ভারতীয় খাসিয়াদের গুলিতে গোয়াইনঘাটের যুবক নিহত সিলেটে বন‍্যার কারনে আপাতত স্থগিত হচ্ছে না এইচএসসি পরীক্ষা গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, গুরুতর আহত ৩ মৌলভীবাজারের রাজনগরে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বিয়ানীবাজারে ১৯০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জকিগঞ্জের জসিম গ্রেফতার বিয়ানীবাজারে বাবার দায়ের কোপে আপন মেয়ে নানা বাড়িতে খু ন সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন

শাহজালালের মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু

শাহজালালের মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু

৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো আজ শনিবার সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনা শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার সিলেটের এ মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে এ টাকা গোনা শুরু হয়।

এই কার্যক্রমে অংশ নিচ্ছে শাহজালাল (রহ.) মাজার মাদ্রাসার শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত রয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারাসহ বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটির সদস্যরা।

এরফলে প্রথমবার গণনার ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হলো এই মাজারের টাকা।

এর আগে গত ১২ জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) এর মাজার পরিদর্শনে যান। মাত্র চারদিকে ওই সময় দানবাক্সে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়। টাকাগুলো জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে খোলা সিলেটের সোনালী ব্যাংকে রাখা হয়েছে।

প্রথমবার গণনায় ১ হাজার ও পাঁচশ টাকার বেশি পাওয়া যায় বলে টাকা গণনার দায়িত্বে থাকা দায়িত্বশীলেরা জানিয়েছিলেন।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)