আজ বৃহস্পতিবার | ১৬ জুলাই ২০২৬

 শিরোনাম
বিয়ানীবাজারে ঘুষি মেরে ব্যবসায়ী হত্যা, প্রধান অভিযুক্ত শাহীনুর ও তার ভাই গ্রেফতার বিশ্বকাপ ফুটবলে আজ রাতে আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ, কোন দল যাবে ফাইনালে বিয়ানীবাজারে সমবায় সমিতির অর্থ লুট করে উধাও আ.লীগ নেতা, দুই কর্মকর্তা গ্রেফতার এমবাপ্পের কাদিয়ে ফাইনালে স্পেন জকিগঞ্জে গ্যাস ফিল্ডের জমির ন্যায্য মূল্য পরিশোধের দাবিতে তালা দেওয়ার চেষ্টা ভুমি মালিকের সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড তিনজনের যাবজ্জীবন হামের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃত্যু ভোক্তা অধিকার সিলেট যে ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করলো দায়িত্ব বুঝে নিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক আল মামুন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত হচ্ছে

বিয়ানীবাজারে ঘুষি মেরে ব্যবসায়ী হত্যা, প্রধান অভিযুক্ত শাহীনুর ও তার ভাই গ্রেফতার

বিয়ানীবাজারে ঘুষি মেরে ব্যবসায়ী হত্যা, প্রধান অভিযুক্ত শাহীনুর ও তার ভাই গ্রেফতার

ছবি: সংগৃহীত


বিয়ানীবাজারে ডিজেলের বকেয়া টাকা নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী আলী হোসেন হত্যা মামলার প্রধান অভিযুক্ত শাহীনুর ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বুধবার (১৫ জুলাই) ভোর ৬টার দিকে গোলাপগঞ্জ উপজেলার কোনাগাঁও উত্তর ভাদেপাশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে একই হত্যা মামলার এজাহারভুক্ত আরেক আসামি আইনুল ইসলামকেও (২২) আটক করা হয়েছে।

 

বিয়ানীবাজার থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবং অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল)-এর সার্বিক তদারকিতে বিয়ানীবাজার থানার একটি দল র‍্যাব-৯-এর সহায়তায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।

 

পুলিশ জানায়, নিহত আলী হোসেন (৪০) বিয়ানীবাজার উপজেলার বিবিরাই বাজারে একটি ভূষিমাল ও জ্বালানি তেলের দোকানের মালিক ছিলেন। অভিযুক্ত শাহীনুর ইসলাম তার কাছ থেকে প্রায় ৬ হাজার টাকার ডিজেল বাকিতে নিয়েছিলেন। গত ১১ জুলাই রাতে তিনি আবার ডিজেল কিনতে গেলে পূর্বের বকেয়া টাকা পরিশোধ করতে বলেন আলী হোসেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একপর্যায়ে শাহীনুর ইসলাম ও তার সহযোগীরা আলী হোসেনকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। অভিযোগ অনুযায়ী, শাহীনুর ইসলাম আলী হোসেনের নাকে জোরে ঘুষি মারলে তিনি গুরুতর আহত হন। এতে তার নাক দিয়ে প্রচণ্ড রক্তক্ষরণ হয়, একটি দাঁত ভেঙে যায় এবং মাড়িতে গুরুতর আঘাত লাগে।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় নিহতের পরিবারের দায়ের করা মামলায় শাহীনুর ইসলামকে ১ নম্বর এবং আইনুল ইসলামকে ২ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় দায়ের করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃত দুই আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিয়ানীবাজার থানা পুলিশ।

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)