আজ বৃহস্পতিবার | ২৩ জুলাই ২০২৬

 শিরোনাম
সিলেটে কাগজহীন ও হর্ণ বাজানোর অপরাধে ১১টি যানবাহনকে জরিমানা বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৬৩৫ পিস ইয়াবাসহ আটক ১ জকিগঞ্জে বাঁশের সাঁকো থেকে নদীতে পড়ে শিশু মিজানের করুণ মৃত্যু জকিগঞ্জের সালাম মেম্বারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি সিলেটে দুই দিনব্যাপী আগামীকাল শুরু হচ্ছে ‘ওয়ালটন’ চাকরি মেলা চোরাকারবারিদের বি রু দ্ধে কঠোর পদক্ষেপ সিলেটের প্রশাসনের সিলেটে সুরমা ও কুশিয়ারা বিপৎসীমার উপরে, বন্যার অবনতির শঙ্কা এবার বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন স্পেন আর্জেন্টিনা-স্পেন ফাইনাল আজ : মহারণে শেষ হাসি কার

জকিগঞ্জের সালাম মেম্বারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জকিগঞ্জের সালাম মেম্বারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ছবি: সংগৃহীত


সিলেটের জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন পরিষদের সদস্য আবদুস সালামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। উপজেলার আটগ্রাম চারিগ্রাম গুচ্ছগ্রামের আবদুল মান্নান বতুল হত্যা মামলায় মঙ্গলবার আদালত এই পরোয়ানা জারি করেন। একই সাথে নিহত বতুলের স্ত্রী লাইলী বেগমের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

 

জানা গেছে, চারিগ্রাম গুচ্ছগ্রামের আবদুল মান্নান ওরফে বতুল হত্যার ঘটনায় নিহতের চাচাতো ভাই শাকিল আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ইউপি সদস্য ও চারিগ্রাম মাদাননগরের আবদুস সালাম ও বতুলের স্ত্রী লাইলী বেগমকে আসামী করা হয়। মামলা চলাকালীন অবস্থায় বাদী শাকিল আহমদ কানাইঘাটে খুন হন। ওই মামলায়ও ইউপি সদস্য আবদুস সালামকে আসামী করা হয়। 

 

শাকিল নিহতের পর তার ভাই ইমরান আহমদ বতুল হত্যা মামলার নতুন বাদী হন। মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালত জকিগঞ্জ ওই মামলায় আবদুস সালাম ও লাইলী বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

সূত্র: সিলেট ভিউ

পূর্ববর্তী খবর পড়ুন

কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬)

পরবর্তী খবর পড়ুন

জসীম উদ্‌দীন (১ জানুয়ারি ১৯০৩ - ১৩ মার্চ ১৯৭৬)